বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার কওমি মাদরাসা: ইসলামি ঐতিহ্য ও সংস্কৃতির বিশ্বস্ত প্রহরী

'নিয়ম না মেনে রাস্তা পারাপারে পথচারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিয়ম না মেনে রাস্তা পারাপারে পথচারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মুহা. আতিকুল ইসলাম।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর আসাদ এভিনিউয়ে গ্রীন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সামনে ডিজিটাল পুশ বাটন পর্যবেক্ষণ এবং ট্রাফিক সচেতনতা কার্যক্রমের সময় মেয়র এ কথা বলেন।

মেয়র আতিক বলেন, সড়ক আইন-২০১৮ এর উদ্দেশ্য রাজস্ব আদায় নয়। সড়কে শৃঙ্খলা আনাই মূল লক্ষ্য। মানুষ যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং আইন মেনে চলে সে জন্য শাস্তি এবং জরিমানা বাড়িয়ে নতুন আইন করা হয়েছে।

তিনি বলেন, সারা বিশ্বে কঠোরভাবে আইন মানা হয়। সবখানে আইনের প্রতি শ্রদ্ধা রয়েছে। এর মূল কারণ আইন অমান্য করলে কঠিন শাস্তি এবং বড় অঙ্কের জরিমানা গুনতে হয়। এ ছাড়া আমাদের দেশেও সেনানিবাস এলাকায় কেউ আইন ভঙ্গ করে না। সেখানে আইন ভঙ্গ করলে বড় ধরনের জরিমানা ও শাস্তি পেতে হয়।

‘কিন্তু ওই একই চালক সেনানিবাস এলাকার বাইরে আসলে আইন অমান্য করে। তাই এর জন্য সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপকভাবে সচেতনতা বাড়াতে হবে। শিক্ষার্থী এবং তার অভিভাবকদের সচেতন করতে হবে’।

এ সময় আতিকুল ইসলামের সঙ্গে নিরাপদ সড়ক আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও স্থানীয় কাউন্সিলরসহ ডিএনসিসি ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপস্থিত সবাইকে নিয়ে মেয়র নতুন সড়ক আইনের বিষয়ে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ