মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

'নবীজিকে চিঠি' প্রতিযোগিতার বিচারক যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষ্যে শিশুকিশোর ও তরুণদের মধ্যে সিরাতের চর্চা বৃদ্ধি করতে আওয়ার ইসলামের উদ্যোগে চলছে ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মিদনায়’ প্রতিযোগিতা।

ইতোমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে প্রতিযোগিতাটি। প্রতিদিনই মেইলে জমা হচ্ছে চিঠি। নবীপ্রেমিকগণ তাদের ভালোবাসার নজরানা পেশ করছেন চিঠিতে।

আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত পাঠানো যাবে এ প্রতিযোগিতার চিঠি মেইল অথবা ডাকযোগে কিংবা হাতে হাতে চিঠি পৌঁছানো যাবে। শিশু শ্রেণী থেকে তাকমিল, কামিল, মাস্টার্স বা মাস্টার্স সমমান যে কোন ক্লাসে অধ্যায়নরত  শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। চিঠি লিখতে হবে ১০০ থেকে ১০০০ শব্দের মধ্যে।

এদিকে আওয়ার ইসলাম কর্তৃপক্ষ প্রতিযোগিতার ৩ জন বিচারক নির্ধারণ করেছেন। যারা প্রতিযোগিতার জন্য আসা চিঠিগুলো পড়বেন এবং বাছাই করবেন পুরস্কারের জন্য।

প্রতিযোগিতার জন্য বিচারকগণ হলেন, স্বপ্নচারী লেখক, অনুবাদক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক আহমেদ সেলিম রেজা ও বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর। 

প্রতিযোগিতাটির টাইটেল স্পন্সরে রয়েছে তাবাসসুম টুরস এন্ড ট্রাভেলস। পুরস্কার সহযোগিতায় আরও রয়েছে মাকতাবাতুল আখতার, রকমারি ডটকম, মাদানী কুতুবখানা ও মাকতাবাতুল ইসলাম এবং সারফ ফার্মাসিউটিক্যাল ইউনানি বাংলদেশ লি.।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব জানিয়েছেন, “তিন জন বিচারক যাচাই বাছাই শেষে সেরা চিঠি নির্ধারণ করবেন। বিচারকদের মতামতই চূড়ান্ত বলে বিবেচিত হবে। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।”

এবারের আয়োজনে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ওমরাহ পালনের সুযোগ। ২য় ও ৩য় বিজয়ী পাবেন একটি করে বাই সাইকেল। এছাড়াও নির্বাচিত আরও সাতজনের প্রত্যেকে পাবেন সৌজন্যে ১০০০ টাকা মূল্যের বই।

তাহলে আর বসে থাকা কেন! নবীজি সা. কে নিয়ে লিখতে বসে যাই জীবনের সেরা চিঠি। তবে মনে রাখতে হবে মহানবী সা. শান ও মর্যাদার যথাযথ মূল্যায়ন যেন থাকে লেখায়।

বিশেষ দ্রষ্টব্য: চিঠিতে নাম, পিতার নাম, ঠিকানা, শ্রেণি ও স্কুল/মাদরাসা, অভিভাবকের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। আওয়ার ইসলামের সম্পাদনা পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কেউ উক্ত প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।

চিঠি পাঠানোর ঠিকানা ইমেল: newsourislam24@gmail.com। অথবা পোস্ট অফিস বা সরাসরি হাতে পৌঁছাতে পারেন।ঠিকানা: ১২২/১ উত্তর মুগদা, (বাশার টাওয়ারের পেছনে) ঢাকা ১২১৩। ফোন যোগাযোগ: ০১৭১৯ ০২ ৬৯ ৮০।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ