মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

উন্নত বাংলাদেশ উপহার দিতেই দুর্নীতি বিরোধী অভিযান: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে দুর্নীতি বিরোধী অভিযান চালাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অভিযান সফল করতে তরুণ, যুবক, ছাত্র-শিক্ষক নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজধানীর ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সম্মেলন কক্ষে বিজনেস ফ্যাকল্টি আয়োজিত বিজনেস বাজ সেশন-২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আজ ২০ ডিসেম্বর,২০১৯ (বৃহস্পতিবার) সকাল ১১.০০ টায় ঢাকার European University of Bangladesh এর সম্মেলন কক্ষে Business Faculty আয়োজিত Business Buzz Season - 2 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেনবিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মকবুল আহমেদ খান।

সভায় আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার এএফএম গোলাম হোসাইন, বিজনেস এডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টির এসোসিয়েট ডীন ড. ফারজানা আলম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ খান মিরাজ প্রমুখ।

অনূষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মুন্সী আঃ রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ খান মিরাজকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সন্মাননা প্রদান করা হয়।

আরএম/