রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

জেরুসালেমের আর রাসাসি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়াল ইসলাম: ফিলিস্তিনের জেরুসালেমের আর-রাসাসি মসজিদ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা।

গত বুধবার আগামী ছয় মাসের জন্য মসজিদটি বন্ধ থাকবে বলে জানিয়েছে অবৈধ ইসরায়েল কর্তৃপক্ষ।

জানা যায়, জেরুসালেমে ধর্মীয় ওয়াকফ কর্তৃপক্ষ মসজিদটির একটি অংশকে অফিস হিসেবে ব্যবহার করারঅভিযোগে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া জেরুসালেমে ফিলিস্তিনের রাষ্ট্রীয় টেলিভিশনের অফিস ও ফিলিস্তিনি জাতীয় শিক্ষা অধিদফতরও ছয় মাসের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। এর কয়েক সপ্তাহ আগে ইহুদি দখলদাররা জোর করে আল-আকসা মসজিদের ভেতরে প্রবেশ করেছিল।

জেরুসালেমের ইসলামিক ওয়াকফ জানিয়েছে, ১২৩ জনের মতো দখলদার পুলিশ প্রহরায় আল-আকসায় প্রবেশ করে।

ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা। তবে ইহুদিদের দাবি প্রাচীনকালে এখানে তাদের দুটি মন্দির ছিল। ১৯৬৭ সালের যুদ্ধ ইহুদিরা পূর্ব জেরুসালেম দখল করে নিয়ে যায়।

১৯৮০ সালে পুরো শহরটাকে একীভূত করে রাজধানী ঘোষণা করে দখলদাররা। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় তাদের এ দাবিকে কখনো স্বীকৃতি দেয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ