অনলাইন ডেস্ক: অনলাইন ব্যবসার বিষয়টি দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। শুধু জনপ্রিয়ই নয়, অনলাইন ব্যবসার মাধ্যমে মানুষ নিজের নিশ্চিত সুন্দর এবং সফল একটি ক্যারিয়ারও দেখতে পাচ্ছে। অনলাইনে নির্দিষ্ট কোনো ব্যবসায় আজ আটকে নেই কেউ। রোজ নতুন নতুন আইডিয়া নিয়ে অনলাইনে ব্যবসা করতে নামছে অনেকেই। যারা অনলাইনে ব্যবসা করতে নামছেন, তাদের অধিকাংশই নিজের ব্যবসাকেই নিজের ক্যারিয়ার হিসেবে ধরেই নামছেন।
বিভিন্ন ধরনের ব্যবসা হচ্ছে অনলাইনে, কেউ ফেসবুক পেজে, কেউ বড় পরিসরে নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসা করছেন, কেউ বা আবার নির্দিষ্ট কিছু বড় ওয়েবসাইটের অধীনে চুক্তিভিত্তিক কাজ প্রদানের ব্যবসাও করছেন। তাই সময়টা এখন আসলেই অনলাইন ব্যবসার। এবারের ক্যারিয়ারের মূল ফিচারে তুলে ধরা হলো সময়ের অন্যতম ৫টি সেরা অনলাইন ব্যবসা। যেই ব্যবসাকে আপনি আপনার ক্যারিয়ার হিসেবে নিতে পারেন স্বাচ্ছন্দ্যেই। লিখেছেন মাহবুব শরীফ
ই-কমার্স
এই মুহূর্তে অনলাইনের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহূত ব্যবসাই হচ্ছে ই-কমার্স। অনলাইনের মাধ্যমে কেনা-বেচা। শপিং মলে গিয়ে শপিং করার পুরোপুরি ফ্লেভার না থাকলেও গ্রাহকরা অনলাইনে নিজের পছন্দমতো প্রয়োজনীয় পণ্যের অর্ডার করছে, বাসায় বসেই ডেলিভারি পাচ্ছে।
ইচ্ছে হলে পরবর্তীতে পণ্যটি ফেরত দেওয়া কিংবা বদলানোর সুযোগও থাকে। আমাদের দেশেও এখন অনেকগুলো ই-কমার্সের ব্যবসা রয়েছে। তবে পার্শ্ববর্তী দেশগুলোতে ই-কমার্সের ব্যবসাটি যতটা জনপ্রিয় হয়েছে, সেই তুলনায় আমাদের দেশে কিছুই না। এর বড় কারণ হলো মার্কেটিং, পণ্যের গুণগত মান নিশ্চয়তাসহ গ্রাহক সেবা।
কিছু কিছু অনলাইনের দূর্নীতির জন্য অনেকেই অনলাইনে পণ্য অর্ডার করতে ভয় পান। তবে হ্যাঁ, ই-কমার্স মার্কেটের বিকল্প নেই ভবিষ্যতে। তাই একটি গ্রাহকের সব ধরনের প্রয়োজন মেটাতে, তার সেবা নিশ্চয়তা দিতে যা যা করণীয় এর সব কিছু যদি আপনি নিশ্চিত করতে পারেন।
পাশাপাশি এর মার্কেটিংটাও যদি আপনি বড় আকারে করতে পারেন। তাহলে অবশ্যই আপনি এই পেশায় সফল একজন হতে পারবেন। এই ব্যবসাকে ক্যারিয়ার হিসেবে ধরে অনেক দূর এগিয়েও যেতে পারবেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং
অ্যাফিলিয়েট মার্কেটিং এমন একটি ব্যবসা, যেখানে নিজের কোনো পূঁজি থাকার একদমই প্রয়োজন নেই। যেমন ধরুন গত ৩ দিন ধরে আপনার ঠান্ডা জ্বর। ডাক্তারের কাছে গেলেন চিকিত্সার জন্য। ডাক্তার আপনাকে কিছুক্ষণ দেখে বললেন, কিছু মেডিকেল টেস্ট করা লাগবে। টেস্টের ফলাফল না দেখে আমি কোন ঔষধ দিতে পারব না। সাথে বলে দিলেন এবিসি ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্টগুলো করাতে। ডাক্তার