রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কলকাতা থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ‍শেখ হাসিনা।

শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১২টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে, প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটটি রাত সাড়ে দশটায় ঢাকার উদ্দেশে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।

শেখ হাসিনা বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি দেখতে একদিনের সফরে সকালে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পৌঁছান।

ক্রিকেটের ঐতিহ্যবাহী ভেন্যু ইডেন গার্ডেনে পৌঁছলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি তাঁকে স্বাগত জানান।

স্থানীয় সময় দুপুর ১২টা ৫৫ মিনিটে ভিভিআইপি গ্যালারিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘণ্টা বাজিয়ে ইডেন গার্ডেনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় খেলার আগে দুই দেশের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।

পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, ভারতের ক্রিকেট কিংবদন্তী শচিন টেন্ডুলকার, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-র সভাপতি সৌরভ গাঙ্গুলিসহ ভারত এবং বাংলাদেশের মধ্যে ঢাকায় অনুষ্ঠিত প্রথম টেস্ট ম্যাচে অংশগ্রহণকারী উভয় দেশের খেলোয়াড়বৃন্দ এ সময় মাঠে উপস্থিত ছিলেন।

পরে কলকাতার তাজবেঙ্গল হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে শেখ হাসিনা ও মমতা বন্দোপাধ্যায় শুভেচ্ছা বিনিময় করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতের বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট ম্যাচ দেখার জন্য কলকাতা সফরে আসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ