মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

বুয়েটে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সকল প্রকার রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রমে নিষেধাজ্ঞা করা হয়েছে।

বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোমধ্যে বুয়েটে সকল রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং শিক্ষার্থীরা কোনো অনুমোদিত ক্লাব, সোসাইটি ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দলের বা অঙ্গ সংগঠনের সদস্য হতে বা এর কার্যক্রমে অংশ নিতে পারবে না। শিক্ষার্থীদের অবশ্যই এ আদেশ মেনে চলতে হবে। কেউ অমান্য করলে অধ্যাদেশে বর্ণিত বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য যেকোনো ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় ব্যবহার না করারও নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নির্মম নির্যাতনের শিকার হয়ে আবরার ফাহাদের মৃত্যুর পর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ ১০ দফা দাবির আন্দোলনের নামে শিক্ষার্থীরা। অচলাবস্থার মধ্যে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষাপটে অবশেষে আনুষ্ঠানিকভাবে ছাত্র রাজনী‌তি নি‌ষিদ্ধ কর‌ল বু‌য়েট প্রশাসন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ