মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

জামিয়া ইসলামিয়া ময়মনসিংহ মাদরাসার বার্ষিক সভা শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুরআনে কারিম ও বোখারি শরিফ খতম উপলক্ষে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রাচীনতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া সেহড়া মোমেনশাহীর বার্ষিক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী কাল শুক্রবার।

ময়মনসিংহ অঞ্চলে দ্বীনের প্রচার ও ইসলামি আদর্শ বিস্তারে জেলা শহরের প্রাণকেন্দ্র চরপাড়ায় অবস্থিত এ মাদরাসাটি।

মাদরাসার বার্ষিক সভায় বয়ান করবেন, মুহিউসসুন্নাহ, ঢাকা যাত্রবাড়ী মাদরাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান, ঢালকানগরের পীর সাহেব মাওলানা জাফর আহমদ, মাওলানা ওলিউল্লাহ রামপুরা ঢাকা, মাওলানা আবদুল কুদ্দুস ফরুকী। মাওলা ফয়সাল আহমদ মাদানী নগর ঢাকা। আরো বয়ান করবেন দেশবরেণ্য উলামায়ে কেরাম।

মাদরাসার মুহতামিম মাওলানা আনওয়ারুল হক আওয়ার ইসলামকে বলেন, প্রচীনতম এ মাদরাসাটির প্রতিষ্ঠাকাল থেকেই বার্ষিক সভা করে আসছে। সে ধারাবাহিকতায় এবারো আমরা বার্ষিক সভার আয়োজন করেছি। মাহফিলে সবার প্রতি দীনি দাওয়াত রইল।

উল্লেখ্য, প্রাচীনতম এ মাদরাসাটি ১৯৪২ সালে দুয়েকজন উস্তায এবং অল্প কয়েকজন ছাত্র নিয়ে মাওলানা মঞ্জুরুল হক সাহেব প্রতিষ্ঠা করেন। তখন মাদরাসাটির নামছিলো দারুল উলুম।

সত্তর বছরের ইতিহাসে ময়মনসিংহ অঞ্চলের প্রায় দশজন বিশিষ্ট আলেম মাদরাসা পরিচালনার দায়িত্ব পালন করেন।

হবিগঞ্জের মাওলানা তাফাজ্জুল হক, ময়মনসিংহ বড় মসজিদের বর্তমান ইমাম ও খতিব মাওলানা আবদুল হক, কিশোরগঞ্জ জামিআ ইমদাদিয়ার মাওলানা আযহার আলী আনোয়ার শাহ সাহেবসহ দেশ বরেণ্য অনেক আলেম এ প্রতিষ্ঠানে পাঠদান করেছেন। মাদরাসার বর্তমান মুহতামিম মাওলানা আনওয়ারুল হক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ