সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ

আজ থেকে তিন বিভাগের পেট্রোল পাম্পে ধর্মঘট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হচ্ছে আজ থেকে। ১৫ দফা দাবিতে তিন বিভাগের পাম্প থেকে জ্বালানি তেল উত্তোলন, বিতরণ ও পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ রোববার সকাল ৬টা থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব পেট্রোল পাম্পে বন্ধ রাখা হবে তেল বিক্রি।

বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি এম এ মোমিন দুলাল জানিয়েছেন, ৩০ নভেম্বরের মধ্যে দাবি-দাওয়া মেনে না নেওয়ায় এ কর্মসূচি শুরু হচ্ছে।

তিনি জানান, জ্বালানি তেল বিক্রিতে কমিশন বৃদ্ধি, ট্যাংক-লরি চলাচলে পুলিশি হয়রানি বন্ধ, পৌরসভার চাঁদা আদায় বন্ধ, পেট্রোল পাম্পের জন্য পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ বাতিলসহ ১৫ দফা দাবি আদায়ে মন্ত্রণালয়কে ৩০ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দেয়া হয়েছিল।

তবে জ্বালানি মন্ত্রণালয় দাবিগুলো মেনে না নেয়ায় ১ ডিসেম্বর সকাল ৬টা থেকে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের সব পাম্পে কর্মবিরতি পালন করা হবে। এ সময় ডিপো থেকে তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ থাকবে।

২৬ নভেম্বর দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব এবং পেট্রোল পাম্প ও ট্যাংক-লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক মিজানুর রহমান রতন এ আল্টিমেটাম দেন।

এম এ মোমিন দুলাল আরও জানান, সরকারকে বিব্রত করতে আমলারা এসব বিষয় আমাদের ওপর চাপিয়ে দোষারোপ করছে। বিষয়টি উচ্চপর্যায়ে ভাবা উচিত।

-এএ