নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় শহীদ মুফতি নাসরুল্লাহ বদর (রহ.)-এর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে দাওয়াহ ও স্বেচ্ছাসেবী সংগঠন খিদমাতুল ইসলাম পরিষদ নাঙ্গলকোট, কুমিল্লার একটি প্রতিনিধিদল।
রোববার (১৮ অক্টোবর) পরিষদের সভাপতি মাওলানা সাদ উদ্দীনের নেতৃত্বে পরিষদের কয়েকজন সদস্য মরহুমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় তাঁরা পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তাও তুলে দেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানান। তাঁরা এ কঠিন সময়ে পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় মহান আল্লাহ তাআলার কাছে মুফতি নাসরুল্লাহ বদর (রহ.)-এর শাহাদাত কবুল, তাঁর মর্যাদা সমুন্নত এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য সবরে জামিল ও উত্তম প্রতিদানের দোয়া করা হয়।
আইও/