সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ

গাজার সমুদ্র উপকূলে কৃত্রিম দ্বীপ নির্মাণ করবে ইসরায়েল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনি ভূখণ্ড অধিকৃত গাজা উপত্যকার সমুদ্র উপকূলে একটি কৃত্রিম দ্বীপ নির্মাণ করতে চাইছে দখলদার ইসরায়েল। রবিবার ইহুদিবাদী গণমাধ্যম চ্যানেল-টু এর বরাতে আল ওতান বয়েজ এ খবর নিশ্চিত করেছে।

খবরে জানানো হয়েছে, গত সপ্তাহে ইসরায়েলি প্রশাসনমন্ত্রী নাফতালি বেন্ট গাজার সমুদ্রোপকূলীয় অঞ্চলে আন্তর্জাতিক অর্থায়নে একটি কৃত্রিম দ্বীপ নির্মাণের আশাবাদ ব্যক্ত করেছেন। আর এজন্য সংশ্লিষ্টদের তিনি এ সংক্রান্ত গবেষণা শুরুরও ইংগিত দিয়ে রেখেছেন।

চ্যানেল-টু জানিয়েছে, তবে কৃত্রিম দ্বীপ নির্মাণ-পরিকল্পনার পক্ষে সবার আগে কথা শুরু করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। কিন্তু সাবেক প্রশাসনমন্ত্রী অ্যাভিগডোর লাইবারম্যান কৃত্রিম দ্বীপ স্থাপনের বিষয়টির প্রতি নেতিবাচক মত দেন।

দুনিয়া আল ওতান অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/