বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

তালেবানকে আলোচনায় বসার আহ্বান জানাল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগান সরকারের সঙ্গে আলোচনা শুরু করার জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলেছে, আলোচনা হচ্ছে আফগান সংকট সমাধানের একমাত্র উপায়।

আজ রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় এ আহ্বান জানান।

আফগান সরকার ও তালেবানের মধ্যে যেকোনো আলোচনাকে ইসলামাবাদ স্বাগত জানাবে উল্লেখ করে কুরেশি বলেন, সংলাপের মাধ্যমে আফগানিস্তানে টেকসই শান্তি প্রতিষ্ঠিত হবে বলে পাকিস্তান আশা করছে।

পাকিস্তানের ক্ষমতাসীন তেহরিকে ইনসাফ পার্টির উপ প্রধান শাহ মেহমুদ কুরেশি বলেন, আফগান সংকটের সমাধান হলে তা গোটা অঞ্চলের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে; কাজেই এ কাজে সম্ভাব্য সব রকম সহযোগিতা করতে ইসলামাবাদ প্রস্তুত রয়েছে।

পাক পররাষ্ট্রমন্ত্রী এমন সময় আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসতে তালেবানের প্রতি আহ্বান জানালেন যখন তালেবান বহু আগে থেকে বলে আসছে, আফগানিস্তানে একজন মার্কিন সেনা অবশিষ্ট থাকতেও কাবুল সরকারের সঙ্গে তারা আলোচনায় বসেব না।

তালেবানের বক্তব্য হচ্ছে, যতক্ষণ আফগানিস্তানে মার্কিন সেনা আছে ততক্ষণ আফগান সরকারের নিজস্ব কোনো ক্ষমতা নেই। তাই বিদেশি সেনারা দেশ না ছাড়া পর্যন্ত তারা কাবুলের সঙ্গে সংলাপে বসবে না। তালেবান বরং গত কয়েক মাস ধরে মার্কিন সরকারের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে আসছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ