মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

নওগাঁয় ব্যবহারিক ক্লাসে দ্রবণের বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউট ল্যাবে ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) পরীক্ষার সময় দ্রবণের বিস্ফোরণে ছয় ছাত্র আহত হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউটের ল্যাবে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিন জনের অবস্থা গুরুত্বর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।

আহতরা হলেন- কম্পিউটার বিভাগের ছাত্র তৌহিদ চৌধুরী, নিয়ামুল, রাকিব হাসান, সারোয়ার, শাহরিয়ার জসিম ও সাফি। এদের সবার বয়স ১৭ থেকে ১৮ বছরের মধ্যে।

জানা যায়, দ্বিতীয় শিফটের কম্পিউটার বিভাগের ৪১ জন শিক্ষার্থী কলেজের তৃতীয় তলায় ল্যাবে রসায়নের ব্যবহারিক ক্লাস করছিল। এ সময় সেখানে একটি গ্রুপে লবণ ও এসিড পরীক্ষার করার সময় হঠাৎ করে বিকারটি বিস্ফোরণে ফেটে যায়। এতে দ্রবণ ছড়িয়ে পড়ে ওই গ্রুপে থাকা ছয় ছাত্র আহত হয়।

আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তবে তৌহিদ চৌধুরী, নিয়ামুল ও সাফির অবস্থা গুরুত্বর হওয়ায় বিকেল ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মুনির আলী আকন্দ বলেন, ছয়জনের মধ্যে তিন জনের অবস্থা একটু বেশি খারাপ হওয়ায় তাদের রামেকে পাঠানো হয়েছে। ওই তিনজনের শরীর ৩০ শতাংশ পুড়ে গেছে। আর বাকী তিনজন আশঙ্কামুক্ত।

নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ফজলুল হক বলেন, ল্যাবে পরীক্ষার সময় বিকার বিস্ফোরণে ছয় ছাত্র আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। আমাদের শিক্ষকরা তাদের সঙ্গে আছেন। উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নেয়ার প্রয়োজন হলে সহযোগিতা করা হবে। তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে তা খতিয়ে দেখা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ