মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

পাল্টা সংবাদ সম্মেলন, সাদ্দামকে ডাক্তার দেখানোর পরামর্শ ভিপি নুরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্রদলের পদ নিতে ডাকসু ভিপি তদবির করছেন সাদ্দামের এমন অভিযোগ প্রসঙ্গে ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, ডাকসুর সহসাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিসকভাবে অসুস্থ, তার ডাক্তার দেখানো উচিৎ।

সাদ্দাম হোসেন যে অভিযোগ করেছেন তা মিথ্যা দাবি করে রোববার দুপুরে ডাকসুতে পাল্টা সংবাদ সম্মেলনে নুর বলেন, এটি আসলে তাদের প্রোপাগান্ডা। এটি তারা শুরু থেকেই চালাচ্ছে। আমাদের জনপ্রিয়তায় তারা ইর্ষান্বিত হয়ে আগেই এ রকম প্রোপাগান্ডা চালিয়েছে।

ডাকসু ভিপি বলেন, ডাকসুর ভিপি এ পরিচয়ই অ্যানাফ (যথেষ্ট)। তিনি সাধারণ ছাত্রীদের প্রতিনিধি। ছাত্রদল বা ছাত্রলীগের পরিচয় তার লাগবে না। আর এটি লাগেও না। ডাকসু ভিপি পরিচয় এটিই তার জন্য অ্যানাফ।

তিনি বলেন, সাদ্দাম পুরোপুরি সুস্থ নেই। তিনি এখনও অসুস্থ। মানসিকভাবেও তিনি পুরোপুরি সুস্থ নন। তার ভালো ডাক্তার দেখানো উচিত।

এর আগে সংবাদ সম্মেলন করে ডাকসুর সহসাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন অভিযোগ করেন, নুর নিজের রাজনীতি নিয়েই ব্যস্ত আছেন। ক্যাম্পাসে খুব বেশি সময় দেন না। এ জন্য তাকে পাওয়া যায়নি। শুনেছি, তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে পদ নেয়ার জন্য লবিং-তদবির করছেন। যেহেতু ছাত্রদল বিবাহিতদের সংগঠন, তাই নুরের সেখানে পদ নিতে আরও সুবিধা হবে।

ভিপি নুর বলেন, তারা বলেছে– জামায়াত-শিবির ও বিএনপির উসকানিতে আমরা আন্দোলন করি। আমরা কারও এজেন্ডা নিয়ে ডাকসুতে আসিনি। এগুলো তাদের অনেক আগে থেকেই অভিযোগ। এটিকে আমরা পাগলের প্রলাপ ছাড়া ভালো মানুষের কথা বলে আখ্যায়িত করছি না।

যারা এমন গুজব ছড়াচ্ছে, তাদের সমালোচনা করে নুর বলেন, তারা নিজেরাই নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। একজন ছাত্র প্রতিনিধি সাত বছর ফেল করে এখনও অনার্সের দরজা পার হতে পারেনি। সুতরাং তার মুখ থেকে নীতি কথা আশা করা যায় না। বেফাঁস কথাবার্তা তার মুখ থেকে আসাটা অস্বাভাবিক কিছু নয়।

সাদ্দামকে উদ্দেশ্য করে তিনি বলেন, সে হয়তো অসুস্থ। সে হয়তো মানসিকভাবে নানা টেনশনে আছে। এখনও সুস্থ হতে পারেনি। এ জন্য নানা ধরনের বিভ্রাট কথা বলেছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে জানা যাবে, আসলে সে সুস্থ কিনা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ