মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

চবিতে ধর্মঘটে ক্লাস-পরীক্ষা বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত কয়েকদিনের সংঘর্ষের জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের একাংশের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এর ফলে স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগের পরীক্ষা।

আজ সোমবার সকাল থেকে এ অবরোধ কর্মসূচি পালন শুরু করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারীরা।

রেজাউল হক রুবেল বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। তবে চট্টগ্রামে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে দুইদিন অবরোধ শিথিল থাকবে। আজ উপাচার্য বরাবরে স্মারকলিপি দেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে ধর্মঘটের কারণে বিশ্বিবদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ইংরেজি, আরবি, ইসলামের ইতিহাস এবং বন ও পরিবেশবিদ্যা ইন্সটিটিউটের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের কোনও বাস শহরের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। তবে শাটল ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. রাশেদ উন নবী বলেন, পরিবহন চলাচল এখন স্বাভাবিক রয়েছে। সকাল ৮টার দিকে কিছু ছাত্র বাস চালককে হুমকি দেওয়ায় পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছিলো। তবে প্রশাসনের আশ্বাস পেয়ে সকাল ১০টা থেকে পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে রোববার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের সিএফসি পক্ষের দুই নেতাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিল ‘সিএফসি’।

আহত ২ জন হচ্ছেন শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুমন নাছির ও ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নাহিয়ান রাফি। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ