সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ৮০ শতাংশে ফিরেছে: যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানে জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোনার মদন পৌরসভার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এস সিদ্দিকুর রহমানের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

সোমবার দুপুর ২টায় উপজেলা পাবলিক হল মাঠে মুক্তমঞ্চে এ বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করা হয়। এরপর প্রথম ও দ্বিতীয় জানাজা বিকেল ৩টায় দেওয়ান বাজার জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়।

এর আগে রোববার রাতে দেওয়ান বাজার রোডের নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধা এম এস সিদ্দিকুর রহমান (৬৭) ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

তার পরিবার বর্তমানে আমেরিকায় অবস্থান করছে। তার মৃত্যু সংবাদ শুনে পরিবারের সদস্যগণ দেশে ফিরে আসছে। তাদের ফেরার অপেক্ষায় বীর মুক্তিযোদ্ধার লাশ নিজ বাড়িতে লাশবাহী শীতাতাপ নিয়ন্ত্রিত গাড়িতে রাখা হয়েছে।

-এএ