মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

মাওলানা আবদুল জব্বার রহ.-কে নিয়ে স্মারক প্রকাশের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার জাহানাবাদী রহ.-এর ‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিল হয়েছে।

মাওলানা শেখ আবদুল জব্বার জাহানাবাদী রহ. ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (২ ডিসেম্বর) ঢাকার কাজলা ভাঙ্গাপ্রেসের দারুল ফোরকান মাদরাসা মিলনায়তনে বাদ আসর এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

মাওলানা কবির আহমদ আড়াইহাজারীর সভাপতিত্বে ও মাওলানা ওয়াহিদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বেফাকের সহ সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস।

এ স্মরণসভা থেকে মাওলানা শেখ মুহাম্মদ আবদুল জব্বার জাহানাবাদী রহ. এর ‘জীবন ও কর্মের উপর স্মারকগ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়। এ উপলক্ষ্যে সাত সদস্যের একটি কমিটিও গঠন করা হয়।

অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীকে কমিটির আহ্বায়ক ও মুফতি মুহাম্মদ তৈয়ব হোসাইনকে সদস্য সচিব নির্বাচন করা হয়। এছাড়াও কমিটিতে মাওলানা কবির আহমদ আড়াইহাজারী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা এ কে এম আশরাফুল হক, মাওলানা আহসান হাবীব সদস্য হিসেবে থাকবেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, বেফক মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী।

সভায় আলোচনা করেন- মুফতি মুহাম্মদ তৈয়ব হোসাইন, মাওলানা আতাউর রহমান আতেকী, মুফতি হেলাল উদ্দিন হাবিবী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা সানাউল্লাহ ফিরুজী, মাওলানা এ কে এম আশরাফুল হক, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আহসান হাবীব।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ