সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

প্রথমবারের মতো ঢাবিতে বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে প্রথমবারের মতো সপ্তাহব্যাপী ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বইমেলা’ শুরু হবে আগামী মঙ্গলবার (১০ ডিসেম্বর)।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে ডাকসুর উদ্যোগে আমরা একটি বইমেলার আয়োজন করছি। যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম বইমেলা।

বইমেলার প্রস্তুতি নিয়ে তিনি আরও বলেন, এবারের বইমেলায় ৮০টির বেশি প্রকাশনী অংশগ্রহণ করবে। প্রতিদিন দেশের প্রথিতযশা সাহিত্যিকরা এখানে আসবেন। বইমেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

‘ঢাকা বিশ্ববিদ্যালয় বইমেলা’ আগামী ১০ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

আরএম/