শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

৬ দিনব্যাপী দীনিয়াত কেন্দ্রীয় মু’আল্লিম প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ইলমে ওহীর শিক্ষা থেকে বঞ্চিত জনগােষ্ঠির কাছে বিশুদ্ধ ঈমান-আকীদা ও দীনের মৌলিক শিক্ষা পৌছে দেয়ার লক্ষ্যে আগামী ১৪ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ৬ দিনব্যাপী ‘দীনিয়াত’ কেন্দ্রীয় মু’আল্লিম প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে।

রাজধানী ঢাকার ডেমরা মাতুয়াইলের আল নুর এডুকেশন কমপ্লেক্সে এ কোর্সের আয়োজন করেছে ‘দীনিয়াত’।

দীনিয়াতের প্রধান মুফতি সালমান আহমাদ বলেন, বর্তমান বিশ্বের বরেণ্য উলামায়ে কেরাম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ, মাকতব শিক্ষাকে যুগের চাহিদা অনুপাতে সংস্কার, আধুনিকায়ন, সুষ্ঠুভাবে পরিচালনা এবং বয়স ভেদে ভিন্ন ভিন্ন সিলেবাসের মাধ্যমে সর্বশ্রেণীর মুসলমানদের কাছে দীনের মৌলিক শিক্ষা পৌছে দেয়ার লক্ষ্যে তৈরী করেছেন দীনিয়াত মাকতাব কোর্স।

তিনি আরও বলেন, দীনিয়াত সিলেবাস বিশ্বের প্রায় ৪০-টি দেশে পরিচালিত হচ্ছে, তার-ই ধারা বাহিকতায় ২০১২থেকে বাংলাদেশে সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালিত হয়ে আসছে। যার মাধ্যমে হাজারাে স্কুলগামী ছাত্র-ছাত্রী ও জেনারেল শিক্ষায় শিক্ষিতরাও দীনের মৌলিক জ্ঞান অর্জন করতে সক্ষম হচ্ছে। সাধারণ মানুষকে এ কোর্স অনেক উপকৃত করবে বলে আমরা আশা করি।

যেসব প্রশিক্ষণ দেয়া হবে– দীনিয়াত মাকতাবের নেযাম, দীনিয়াত মাকতাবের নেসাব, দীনিয়াত মাকতাবের পাঠদান পদ্ধতি, দীনিয়াত মাকতাবের নেগরানী, শিশু মনােবিজ্ঞান সম্পর্কে ধারণা, একজন আদর্শ শিক্ষকের গুণাবলি, ইসলামিক স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনা পদ্ধতি।

যেভাবে অংশ নেবেন
প্রশিক্ষণে অংশগ্রহণ করতে আগ্রহীরা নিচের ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। আল নুর এডুকেশন কমপ্লেক্স দীনিয়াতের হেড অফিস, মাতুয়াইল, ডেমরা ঢাকা। ০১৫৫৬-১০০২০০, ০১৭৩০-৬৭১০৯২।

যাতায়াত- যাত্রবাড়ী বা চিটাগাং রোড হয়ে তামিরুল মিল্লাত মাহিলা মাদরাসায় নেমে উত্তর দিকে হেঁটে বা রিক্সাযোগে বসতবাড়ী, আল নুর এডুকেশন কমপ্লেক্স।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ