সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয় সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী  গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি  এবার চট্টগ্রাম বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ

টাইগার-অ্যালকোহল পানে কুষ্টিয়ায় তিন ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ায় বন্ধুর জন্মদিনে কোমল পানীয় টাইগারের সঙ্গে অ্যালকোহল মিশিয়ে পান করে বিকেএসপির বাস্কেট বল খেলোয়ারসহ তিন কলেজছাত্রের মৃত্যু হয়েছে বলে খবর পাওযা গেছে।

আজ বৃহস্পতিবার বিকাল পৌনে পাঁচটার থেকে রাত সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরো তিন শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

নিহতরা হলেন- শহরের আড়ুয়াপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে ও বিকেএসপির বাস্কেট বল খেলোয়ার জাহিদুর রহমান সাজিদ (১৯), থানাপাড়া এলাকার আরমান আলীর ছেলে পাভেল (২০) এবং কুঠিপাড়া এলাকার সাগরের ছেলে ফাহিম (১৮)।

অন্য তিন রোগী হলেন থানাপাড়ার বাসিন্দা ঠিকাদার রাজু আহমেদের ছেলে শান্ত, আতিকুল ও সুরুজ। উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়েছে বলে জানান কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে পাভেল, সাজিদ, শান্ত, ফাহিম, আতিকুল ও সুরুজ নামে একে একে ছয়জন প্রায় কাছাকাছি বয়সের ছেলে অসুস্থ হয়ে জরুরি বিভাগে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পাকস্থলী ওয়াসসহ প্রয়োজনীয় চিকিৎসা দেন। চিকিৎসারত অবস্থায় তিনজনের মৃত্যু হয়। শিক্ষার্থীরা সবাই কুষ্টিয়া ইসলামীয়া কলেজে উচ্চ মাধ্যমিকের ছাত্র।

কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে তদন্তের দায়িত্ব পালনকালে থানার উপ-পরিদর্শক সামছুর রহমান বলেন, বিষক্রিয়ায় এ ঘটনা ঘটে থাকতে পারে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, মাদক জাতীয় কিছু পান করে একজনের মৃত্যু ও পাঁচ ছাত্রের অসুস্থ হওয়ার বিষয়টি পুলিশ তদন্ত করছে। এ মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব নয়।

-এটি