সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয় সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী  গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি  এবার চট্টগ্রাম বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ

দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের দিল্লিতে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ও সংলগ্ন কবরস্থান রক্ষার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ। এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ হাকিমুদ্দিন কাসেমির নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেশটির কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে সাক্ষাৎ করে মসজিদটি ভেঙে ফেলার উদ্যোগ ঠেকাতে জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

সোমবার (১৯ অক্টোবর) প্রতিনিধিদলটি জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানির পক্ষ থেকে মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পেশ করে। এতে ঐতিহাসিক মসজিদ ও কবরস্থানের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মসজিদে মুসল্লিদের যাতায়াত এবং বিদ্যুৎ ও পানির সরবরাহ পুনরায় চালুর দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, দিল্লির সফদরজং সমাধিসৌধের পেছনে অবস্থিত রেসকোর্স মসজিদটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে স্বীকৃত। নতুন দিল্লি পৌর পরিষদের (এনডিএমসি) ঐতিহাসিক ভবনের তালিকায় মসজিদটি ২২ নম্বরে এবং ১৯৭৭ সালের দিল্লি গেজেটে ১৮ নম্বরে তালিকাভুক্ত রয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

প্রতিনিধিদলটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে দিল্লি ওয়াক্‌ফ বোর্ড ও এনডিএমসির কাছ থেকে এ বিষয়ে প্রতিবেদন সংগ্রহের জন্য মন্ত্রীর প্রতি আহ্বান জানায়। পাশাপাশি মসজিদ ও কবরস্থানের আইনি অবস্থান পূর্ণাঙ্গভাবে যাচাই না করে কোনো ধরনের উচ্ছেদ বা ভাঙার পদক্ষেপ না নেওয়া নিশ্চিত করার দাবি জানানো হয়।

জবাবে কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিষয়টি সমাধানে তাঁর পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালানোর আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে প্রতিনিধিদল। সূত্র: মিল্লাত টাইমস উর্দু

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ