বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের শিক্ষার্থী নির্যাতনে আম্মার ও শিবির নেতাদের শাস্তি চাইল শিক্ষক নেটওয়ার্ক অশ্লীলতা থেকে বাঁচার দোয়া জাতিসংঘে ভারতীয় কূটনীতিকের আরবি বক্তব্যে ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তা সৌদির বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টিসহ আকস্মিক বন্যার শঙ্কা মিঠামইনে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন যাদের দোয়া কবুল হয় না কর্মসূচি পালনে অনড় এনসিপি, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিএনপি

ভারতে পাশ হওয়া নাগরিকত্ব বিল মুসলিম বিরোধী গভীর ষড়যন্ত্র: আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশ‌তিয়াক সি‌দ্দিকী, হাটহাজারী প্র‌তি‌নি‌ধি>

ভারতে সদ্য পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী বিলকে মুসলিমবিরোধী গভীর ষড়যন্ত্র আখ্যা দিয়ে এর কড়া সমালোচনা করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ ১২ ডিসেম্বর সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন, ভারতে পাশ হওয়া নতুন নাগরিকত্ব আইন জালিম মোদি সরকারের মুসলিম বিদ্বেষী আচরণের নগ্ন বহিঃপ্রকাশ এবং মুসলমানদের বিরুদ্ধে সুদূরপ্রসারী গভীর ষড়যন্ত্রের অংশ।এ আইনের বাস্তবায়ন হবে মুসলমানদের মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ার। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুসলমানদের বিরুদ্ধে করা এ সাম্প্রদায়িক আইন অনতিবিলম্বে বাতিল করতে হবে।

এ বিলকে ভারতীয় সাংবিধানিক চেতনাবিরোধী উল্লেখ করে আল্লামা বাবুনগরী বলেন,উগ্র হিন্দুত্ববাদি মোদি সরকারের এ বিল নাগরিকত্ব আইন ১৯৫৫-এর সংশোধন অনুযায়ী ভারতীয় সংবিধানের মূল বিধানের সঙ্গে সাংঘর্ষিক।

আল্লামা বাবুনগরী বলেন,এ আইনের মাধ্যমে ভারতীর মুসলমানদের রাষ্ট্রহীন করার ষড়যন্ত্র করা হয়েছে। বিশেষকরে আসামে এনআরসিতে বাদ পরা হিন্দুদের নাগরিকত্ব দিয়ে মুসলমানদের নারিকত্বহীন করার ঘৃণ্য ষড়যন্ত্রের অংশ হচ্ছে সদ্য পাশ হওয়া ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন। এ রকম সাম্প্রদায়িক আইন করে মুসলমানদেরকে ভারত ছাড়ার ষড়যন্ত্র করা হলে মোদি সরকারকে এর কঠোর জবাব দেওয়া হবে।

বাংলাদেশ,পাকিস্তান,আফগানিস্তান প্রভৃতি দেশ সমূহ থেকে ভারতে আসা মুসলিমদের বাদ দিয়ে হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্শিদের জন্য নাগরিকত্ব আইন সংশোধন ‘ক্যাব’ পাস করে তাদের নাগরিকত্ব দিতে চাচ্ছে।

এভাবে নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার প্রচেষ্টাকে রুখে দিতে ওআইসি,আরবলীগ সহ বিশ্বমুসলিম নেতৃবৃন্দের প্রতি আহবান জানান হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ