মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

ডুয়েটে ডিজিটাল বাংলাদেশ দিবস উতযাপিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডুয়েট প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ‘সংযুক্তিতে উৎপাদন, দেশের হবে উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে উতযাপিত হলো ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন। তিনি বলেন, বর্তমান যুগ তথ্য-প্রযুক্তির যুগ। ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক সমাজ গড়ে তোলা ছাড়া বিকল্প নেই। এজন্য তথ্য ও প্রযুক্তি খাতে উত্তরোত্তর উন্নয়নের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র) প্রফেসর ড. মোহাম্মদ আবুল কাশেম। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রস্তুতকৃত বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এরপর উপাচার্য মহোদয় ডুয়েটের সকল অফিসে ব্যবহারের জন্য ‘আইপি টেলিফোন সার্ভিস’-এর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক ও রেজিস্ট্রারসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ