মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

কাওছার আইয়ুবের বিজয়ের দুই ছড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুক্তিযুদ্ধ
কাওসার আইয়ুব

কেমন করে বললো আমায়
চোখ রাঙ্গিয়ে তীব্র চাওয়ায়
পারবে কি তুই লড়তে তবে
দেশটা কে আজ গড়তে?!

শক্ত হয়ে তেড়ে উঠি
তীব্র ঝড়ের বেগে ছুটি
একাত্তরের বিজয় নিয়ে
ফিরি দেশে শান্তি নিয়ে।

জমাট রক্ত টগবগিয়ে
ভীষণ ছুটে ফিনকি দিয়ে
লাল সবুজের বাংলা নিয়ে
বাজাই বাঁশি দুখ ভুলিয়ে।

বিজয়

বাংলা আমার দেশের ভাষা
বাংলা আমার গান
বাংলা নিয়ে গর্ব করে
শত কোটি প্রাণ।

বায়ান্নতে বাংলা বিজয়
একাত্তরে দেশ
দু'য়ে মিলে গড়ে আমার
সোনার বাংলাদেশ।

ভালবাসি দেশকে আমি
ভালবাসি ভাষা
বিজয় সুখে কাটবে জীবন
শহিদানের আশা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ