মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

ডিএমপি আয়োজিত ঢাবির বিজয় দিবস কনসার্টে সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত বিজয় দিবস কনসার্টে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে মাঠে এ ঘটনা ঘটে। মহান মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা এবং চির গৌরবের মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মের স্মৃতিতে সমুজ্জ্বল রাখার প্রয়াসে ডিএমপির উদ্যোগে এ বিজয় কনসার্টের আয়োজন করা হয়েছিল।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, মঞ্চে শিল্পীদের পারফর্ম করার এক পর্যায়ে সামনে-পিছনে দাঁড়ানো নিয়ে মাঠে আসা দর্শকদের একটা অংশে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপান্তরিত হয়। এ সময় একজনের নাক ফেটে রক্ত বের হতে দেখা গেছে।

তবে বড় ধরনের ঘটনা ঘটার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন ও কয়েক এগিয়ে এসে তাদেরকে নিবৃত্ত করতে সক্ষম হন। তবে এ ঘটনায় জড়িতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) মহসিন হলের মাঠে দুপুর ২টা থেকে এ অনুষ্ঠান শুরু হয়। এতে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষকবৃন্দ ও বাংলাদেশ পুলিশের শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ