সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ফরিদপুরের আলোচিত রাজনীতিবিদ মুফতি রায়হান জামিল ইসলামী আন্দোলনে যোগদান ‘আমিরে হেফাজতকে নিয়ে ইলিয়াসের কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত নিন্দনীয়’ ‘জমিয়ত নিরেট রাজনৈতিক দল নয়, মূল কাজ ইসলাম সংরক্ষণ’ পাসপোর্টে যুক্ত হচ্ছে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমের ছবি ‘গণভোটের রায় অমান্য করে সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে’ কেরানীগঞ্জের মরহুম আলেমদের জীবন ও কর্মের ওপর গ্রন্থের মোড়ক উন্মোচন নামাজরত অবস্থায় লুটিয়ে পড়ে মুসল্লির মৃত্যু হেফাজত আমিরকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের মন্তব্য, ছাত্র জমিয়তের নিন্দা রাতের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আভাস ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাহরাইনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাহরাইনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। খবর ‘টাইমস অব ইসলামাবাদ’।

সোমবার (১৬ ডিসেম্বর) পালিত হয়েছে বাহরাইনের জাতীয় দিবস। এ দিন বিশেষ সফরে বাহরাইনে যান ইমরান খান। এ সময় দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা গ্রহণ করেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ইমরান খান এবারই প্রথম বাহরাইন সফর গেছেন। ইমরান খানের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ খবর দিয়েছে টিআরটি উর্দু।

বিবৃতিতে বলা হয়েছে, বাদশাহ হামাদ বিন আইসা আল খলিফার আমন্ত্রণেই বাহরাইন সফর করেছেন ইমরান খান। এই সফরে পাকিস্তান-বাহরাইন দ্বিপক্ষীয় ইস্যু এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বাহরাইনের বাদশাহ হামাদ বিন আইসা আল খলিফার সঙ্গে আলোচনা করেছেন ইমরান খান।

তাছাড়া বাহরাইনের সঙ্গে উচ্চ শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, ক্রীড়া এবং চিকিৎসা বিজ্ঞান নিয়ে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন তিনি বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ