শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

আরবি ভাষা দিবস আজ; প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ ১৮ ডিসেম্বর (বুধবার) বিশ্ব আরবি ভাষা দিবস। ২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এই দিনে বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন করা হচ্ছে।

১৯৭৩ খ্রিষ্টাব্দের এই দিনে জাতিসংঘের আনুষ্ঠানিক ভাষা এবং জাতিসংঘের দাপ্তরিক কার্যক্রমগুলোর ব্যবহারিক ভাষা হিসেবে আরবি গৃহিত হওয়ায় ১৮ ডিসেম্বর বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন করার সিদ্ধান্ত নেয়া হয়।

আজ প্রথমবারের মত বাংলাদেশে উদযাপিত হতে যাচ্ছে বিশ্ব আরবি ভাষা দিবস। ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় দিবসটি উদযাপনের আয়োজন করেছে।

এ উপলক্ষে আজ দুপুর ২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভা ও বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব জনাব মো. সোহরাব হোসাইন,কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ।

অনুষ্ঠানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব মাদরাসার অধ্যক্ষ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ