মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

উত্তর-পূর্ব দিল্লিতে ১৪৪ ধারা, গ্রেফতার ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভের জেরে উত্তর-পূর্ব দিল্লিতে বড় সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। জারি করা হয়েছে ১৪৪ ধারা। ওই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দায়ের করা হয়েছে ৪টি মামলা। পুলিশের দাবি, অপরাধের পুরনো রেকর্ড থাকা লোকেরাই বিক্ষোভে শামিল হয়েছিল।

শীর্ষ এক পুলিশকর্তা জানিয়েছেন, দুপুর একটার দিকে যখন বাচ্চাদের নিয়ে স্কুলবাসগুলি বাড়ি ফিরছে, তখন শুরু হয় বিক্ষোভ।  দিল্লির সীলমপুর থেকে ঝাফরাবাদগামী মিছিলের মধ্যে দিয়ে বিক্ষোভ শুরু হয়।

এর আগে, রোববার জামিয়ায় বিশ্ববিদ্যালয়ে পুলিশি হামলার পর থেকেই ভারতের রাজধানীর পরিবেশ উত্তপ্ত হয়ে রয়েছে।  বিনা অনুমতিতে গায়ের জোরে পুলিশ ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ব্যাপক মারধর করেছে বলে অভিযোগ করেছেন চিফ প্রক্টর ওয়াসিম আহমেদ খান। - এনডিটিভি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ