সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ফরিদপুরের আলোচিত রাজনীতিবিদ মুফতি রায়হান জামিল ইসলামী আন্দোলনে যোগদান ‘আমিরে হেফাজতকে নিয়ে ইলিয়াসের কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত নিন্দনীয়’ ‘জমিয়ত নিরেট রাজনৈতিক দল নয়, মূল কাজ ইসলাম সংরক্ষণ’ পাসপোর্টে যুক্ত হচ্ছে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমের ছবি ‘গণভোটের রায় অমান্য করে সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে’ কেরানীগঞ্জের মরহুম আলেমদের জীবন ও কর্মের ওপর গ্রন্থের মোড়ক উন্মোচন নামাজরত অবস্থায় লুটিয়ে পড়ে মুসল্লির মৃত্যু হেফাজত আমিরকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের মন্তব্য, ছাত্র জমিয়তের নিন্দা রাতের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আভাস ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার বিমান হামলায় সিরিয়ায় নিহত ২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার ইদলিবে বাশার আল আসাদের সরকারি বাহিনী ও রাশিয়ার বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন।

আল জাজিরার বরাতে জানা যায়, সরকারবিরোধীদের অঞ্চল হিসেবে পরিচিত ইদলিবে এ হামলা চালানো হয় মাসারান শহরের একটি বাজারে বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং বহুলোক আহত হয়েছেন।নিকটবর্তী বাদামা শহরে চালানো আরেকটি বিমান হামলায় আরও ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তারা।

সূত্রমতে আরো জানা যায়, ইদলিবের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় টেলমানাস শহরে আরেকটি বিমান হামলায় আরও পাঁচজন নিহত হন বলে স্থানীয় উদ্ধারকারী বিভাগের মুখপাত্র আবদুল্লাহ আল হালাবি জানিয়েছেন।

এলাকার বেশ কয়েকটি গ্রামে চালানো বিমান হামলায় আরও দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হন বলে জানিয়েছেন তিনি। এ এলাকাগুলোতে সিরিয়ার সেনাবাহিনী ও তাদের রাশিয়ান মিত্রদের চালানো অভিযানের বিষয়ে কোনো খবর প্রচার করেনি সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।

এর আগে ২০১৫ সালে রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ হয়ে দেশটির গৃহযুদ্ধে হস্তক্ষেপ করার পর পরিস্থিতি পুরোপুরি উল্টে যায়। সিরিয়ায় একের পর এক এলাকা আসাদ অনুগত সরকারি বাহিনী পুনরুদ্ধার করতে শুরু করে। ফলে দেশটির বিদ্রোহী অধিকৃত বহু এলাকার লোকজন পালিয়ে ইদলিবে চলে আসেন।

বর্তমানে সিরিয়ার শুধু ইদলিবই কট্টরপন্থি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকাটি পুনরুদ্ধার করতে অভিযান চালিয়ে যাচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের মিত্র রাশিয়ার সামরিক বাহিনী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ