মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

আমিরাতে কুরআনের সূরার নাম নিয়ে বিতর্কের ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতে পবিত্র কুরআনের প্রিন্টকৃত নতুন পাণ্ডুলিপিতে সূরার নামান্তরের কারণে বিতর্কের সৃষ্টি হয়েছে দেশজুড়ে।

জানা যায়, পবিত্র কুরআনের প্রিন্টকৃত নতুন পাণ্ডুলিপিতে ‘আল-ইসরা’ সূরা নামের স্থানে ‘বনি ইসরাইল’ লেখা হয়েছে। আর এর ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ইএম নিউজ জানায়, সংযুক্ত আরব আমিরাতে পবিত্র কুরআনের প্রিন্টকৃত নতুন পাণ্ডুলিপিতে ‘আল-ইসরা’ সূরার নাম পরিবর্তন করে ‘বনি ইসরাইল’ নামকরণের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পরে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

পবিত্র কুরআনের এ অনুলিপি সংযুক্ত আরব আমিরাতের ‘দারুল বির’ সংস্থা প্রকাশ করেছে। শীঘ্রই প্রিন্টকৃত পাণ্ডুলিপিসমূহ ইসলামি দেশগুলোয় বিনামূল্যে বিতরণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় জোর দিয়ে বলা হচ্ছে, কুরানের এই পাণ্ডুলিপিসমূহে ‘ইসরা’ সূরার নাম পরিবর্তন করে ‘বনি ইসরায়েল’ লেখার উদ্দেশ্য ইহুদিদের খুশি করা।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে কুরআনের ১৫ পাড়ায় সুরা বনি ইসরায়েলকে ইসরা বলে উল্লেখ করা হয়। আর এশিয়ার প্রায় দেশেই সুরাটি বনি ইসরায়েল নামে প্রসিদ্ধ। তাফসিরের গ্রন্থগুলোতে এর অপর নাম ইসরা বলে উল্লেখ করা হয়েছে। ইকনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ