মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

১০ দিনের সফরে বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত কারী মনসুর জুমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১০ দিনের সফরে বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত কারী শায়েখ মনসুর জুমা আল মনসুর। আগামী ২ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে ১১ জানুয়ারি (শনিবার) বাংলাদেশের বিভিন্ন জায়গায় কেরাত মাহফিলে অংশ নেবেন তিনি।

আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বায়তুল মুুকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে শায়েখ মনসুর জুমা তিলাওয়াত করবেন বলেও জানা গেছে।

তিনি এক ভিডিও বার্তায় বলেন, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর আমন্ত্রণে বাংলাদেশে আসবেন।

এ ব্যাপারে সংস্থার সভাপতি শায়েখ ক্বারী আবুল হোসাইন বলেন, এবার আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে ১০টি দেশের ১১ জন ক্বারী অংশগ্রহণ করবেন।

শায়েখ মনসুর জুমা মনসুর মিশরের কৃতি সন্তান। সুমধুর কন্ঠের অধিকারী এ কারীকে বিশ্বের সবচে’ দীর্ঘশ্বাসের কারী হিসেবে ধরা হয়।

আরএম/