মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘনকুয়াশার কারণে প্রায় পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর শনিবার সকাল নয়টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে ফেরি-লঞ্চ চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মুহা. আবু আব্দুল্লাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে রাত সাড়ে ৩টা থেকে ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এখন পর্যায়ক্রমে গাড়ি চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

এদিকে দীর্ঘসময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে অপেক্ষমান গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে। এতে প্রচণ্ড শীতের মধ্যে দুর্ভোগে পড়েছেন ফেরিঘাটে আটকে পড়া যানবাহনের যাত্রীরা।

-এএ