মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. এর সহধর্মীনির জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. এর সহধর্মীনির জানাজা রাজধানী ঢাকার মোহাম্মদপুরের ঐতিহাসিক সাত মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে ইমামতি করেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. এর ছেলে মাওলানা মাহবুবুল হক।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন, আল্লাহ করিম জামে মসজিদের খতিব মাওলানা খুরশিদুল আলম কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি,বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর ও হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর যুগ্ম-আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী, সাইনবোর্ড মাদরাসার মুহতামিম মুফতি শফিকুল ইসলাম। জামেয়া কোরআনিয়া আরাবিয়ার লালবাগ মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি সাখাওয়াত হোসাইন রাজি। মুফাসসিরে কুরআন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. এর ছেলে মাওলানা মাহফুজুল হক মাওলানা মামুনুল হকসহ আরো শত শত মুসল্লি নামাজে জানাজায় অংশ গ্রহণ করেন।

এর আগে আজ শনিবার ৬টার দিকে রাজধানীর ধানমন্ডি শংকর ইবনে সিনা হাসপাতালে ৭৪ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। শায়খুল হাদিস আল্লামা আজিজুল রহ.-এর নাতী ও মাসিক রাহমানী পয়গামের সহকারী সম্পাদক মুহাম্মদ এহসানুল হক আওয়ার ইসলামকে জানান, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.এর সহধর্মীনিকে মাকবারায়ে আজিজে শায়েখের পাশেই দাফন করা হয়।

উল্লেখ্য, দীর্ঘ ২০ দিন আগে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয় শায়েখের সহধর্মীনিকে। বৃহস্পতিবার হঠাৎ করে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে কেবিন থেকে আইসিইউতে শিফট করা হয়। তিনি লান্সে অতিরিক্ত পানি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ