শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

কিশোরগঞ্জে আবুল হোসেন হাফিজিয়া মাদরাসার মাহফিল ২৭ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের বিশিষ্ট শিল্পপতি টপটেন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সৈয়দ হোসেন কর্তৃক প্রতিষ্ঠিত "আলহাজ্ব আবুল হোসেন হাফিজিয়া মাদরাসার" হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্বিরাত ও ওয়াজ মাহফিল।

আগামী ২৭ ডিসেম্বর কিশোরগঞ্জের কাতিয়ারচর মাদরাসা প্রাঙ্গণে বিকাল ৪টা থেকে মধ্য রাত পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

টপটেন গ্রুপের পরিচালক আলহাজ্ব মোঃ আওয়াল হোসেনের সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতীব, আল জামিয়াতুল ইমদাদিয়ার মহা-পরিচালক আল্লামা আযহার আলী আনোয়ার শাহ৷

ক্বেরাত পরিবেশ করবেন মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয় থেকে সনদপ্রাপ্ত ক্বারী বাংলাদেশের প্রধান ক্বারি, আহমদ বিন ইউসুফ আল আযহারি।

এ ছাড়াও আলোচক হিসেবে থাকবেন প্রবীণ ওয়ায়েজ মাওলানা তাফাজ্জল হক আজীজ, উত্তরাস্থ আল মানহাল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কেফায়েতুল্লাহ আল আযহারী, গুলিস্তান গোলাপ শাহ মসজিদের খতীব মাওলানা আব্দুল কাইয়ুম জামি, মাওলানা ক্বারী মাওলানা ডঃ সালাহউদ্দিন, মাওলানা ডঃ ওয়ালিউল্লাহ আকন্দ প্রমুখ।

এ ছাড়াও মাহফিলে হামদ নাত ও ইসলামি সংগীত পরিবেশন করবে 'দিশারী সাহিত্য সাংস্কৃতিক ফোরামের সদস্যরা।

মাহফিলের ভরপুর কামিয়াবির জন্য দোয়া চেয়েছেন আলহাজ্ব আবুল হোসেন হাফিজিয়া মাদরাসার পরিচালক মুফতি মাসুম জামী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ