মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

১৩ পণ্যের লাইসেন্স বাতিল, উৎপাদন বিক্রয় নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ল্যাবে পরীক্ষা করে নিম্নমান পাওয়ায় ১৩টি পণ্যের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একইসাথে পণ্যগুলো উৎপাদন এবং বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিএসটিআই'র পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পণ্যগুলো হলো- আকিজ ফুডের ফার্মফ্রেশ ব্র্যান্ডের ঘি, শক্তি এডিবলের শক্তি ও কিচেনা ফর্টিফাইড সয়াবিন তেল , জনতা সল্ট মিলের নজরুল ব্র্যান্ডের লবণ, জে কে ফুডের মদিনা লাচ্ছা সেমাই, মডার্ন কসমেটিকসের মডার্ন ব্র্যান্ডের স্কিন ক্রিম, জিএম কেমিক্যালের জিএম স্কিন ক্রিম, নিউ চট্টলার অ্যারাবিয়ান স্পেশাল ঘি, রেভেন ফুডের রেভেন লাচ্ছা সেমাই এবং খাজানা মিঠাইয়ের লাচ্ছা সেমাই, ঘি ও চানাচুর।

সংস্থাটি বলছে, পরিদর্শন দলের মাধ্যমে খোলাবাজার থেকে নমুনা ক্রয় করে পরীক্ষা করার পর এসব পণ্য মান অনুযায়ী পাওয়া যায়নি।

নতুনভাবে লাইসেন্স গ্রহণ ছাড়া এসব পণ্য উৎপাদন ও বিপণন করতে পারবে না সংশ্লিষ্ট কোম্পানিগুলো। পাশাপাশি সরবরাহকারী, পাইকারি ও খুচরা বিক্রেতারা পণ্যগুলো বিক্রি করতে পারবেন না। বিএসটিআই ওই সব পণ্য বাজার থেকে তুলে নেওয়ার অনুরোধ করেছে এবং ভোক্তাদের তা না কেনার পরামর্শ দিয়েছে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ