বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ডুয়েট সাংবাদিক সমিতির যাত্রা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডুয়েট প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাংবাদিকদের সংগঠন ‘ডুয়েট সাংবাদিক সমিতি’ আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টায় ডুয়েট সাংবাদিক সমিতির অনুমোদন দেয় ডুয়েট প্রশাসন।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহামুদুল হাসান (রাজ) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুজন সরকার। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে ইইই বিভাগের তৌহিদ আহমদ সাকিব।

কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন- ডুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম, রেজিস্ট্রার, অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কাশেম, বিভাগ অধ্যাপক ড. মুহাম্মদ নাসিম আক্তার, অধ্যাপক আব্দুস সাহিদ, অধ্যাপক ড. মুহা. আব্দুস সালাম, মুহা. রেজাউল করিম, ড. মুহা. ওয়ালিউর রহমান মিয়া।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন- ইইই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম তানিম; এমই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ আফতাবুল ইসলাম; টিই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম সুজন।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন- সিএসই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফুল অ্যাস্ট্রো, দপ্তর ও প্রচার সম্পাদক ইইই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মুহা. আবদল্লাহ টিপু, অর্থ সম্পাদক হিসেবে এমই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী এফ এইচ ফুয়াদ এবং নির্বাহী সদস্য মাহমুদুল হাসান সোহেল, সুরুনজিৎ সর্দার, সাব্বির আহমেদ, শেখ মোহাম্মদ মুরাদ, তাওহীদুর রহমান তানভীর, নিরব।

নতুন কমিটির ব্যাপারে অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের ও দেশের ভাবমূর্তি উন্নয়নে ডুয়েট সাংবাদিক সমিতি ইতিবাচক কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করছি। সর্বদা সত্যের পথে থেকে ডুয়েটকে বিশ্বের কাছে তুলে ধরবে।

নতুন কমিটির সভাপতি মাহামুদুল হাসান (রাজ) বলেন, গনমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ডুয়েটকে আরো সামনে এগিয়ে নিতে চাই। ডুয়েট সাংবাদিক সমিতির অনুমোদন দেয়ায় আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমরা আমাদের লক্ষ্য অনুযায়ী এগিয়ে যেতে পারব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ