মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

ঢাকা সিটি নির্বাচন: বুধবারের মধ্যে আগাম প্রচারণা বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে যে কোনো আগাম প্রচার কাজ থেকে বিরত থাকতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্ধারিত সময়ের আগে কোনো প্রকার প্রচার কাজ চালাতে পারবে না।

ইসির উপ-সচিব মুহা. আতিয়ার রহমান বলেন, আগাম প্রচার কাজ বন্ধ করার জন্য সম্ভাব্য প্রার্থীদের সময় তিন দিন। এক্ষেত্রে ২২ ডিসেম্বর তফসিল ঘোষণা হওয়ায় ২৫ ডিসেম্বরের মধ্যে সকল ধরনের প্রচার কাজ বন্ধ করতে হবে। সরাতে হবে যে কোনো ধরনের প্রচার সামগ্রী।

প্রার্থীরা প্রচার কাজ চালাতে পারবেন আগামী ১০ জানুয়ারি থেকে। কেননা, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। মেয়র পদে দলীয় নির্বাচন হলেও এ পদের প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের সময় ৯ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নির্বাচন আইন অনুযায়ী, কোনো প্রার্থী আগাম প্রচার চালালে তা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন বলে গণ্য হবে। এক্ষেত্রে কারো বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল হতে পারে। কেউ নির্বাচিত হওয়ার পরও এমন অপরাধের জন্য প্রার্থিতা বাতিল করার ক্ষমতা রাখে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

-এএ