মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্রীড়া কমপ্লেক্স দুর্নীতির মামলায় পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) জ্যেষ্ঠ নেতা ও দেশটির সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবালকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার পাকিস্তানের দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) রাওয়ালপিন্ডি শাখা তাকে গ্রেফতার করে।

রাওয়ালপিন্ডিতে ন্যাবের কার্যালয়ে নরোয়াল স্পোর্টস সিটি (এনএসসি) প্রকল্পে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয় আহসান ইকবালকে। তারপর সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে ন্যাবের এক বিবৃতিতে জানানো হয়েছে।

ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) দেয়া বিবৃতি অনুযায়ী, নওয়াজ শরিফের মন্ত্রিসভার প্রভাবশালী এই মন্ত্রীকে গ্রেফতারের পর তার শারীরিক অবস্থা মূল্যায়নে একদল চিকিৎসককে ডাকা হয়েছে। মঙ্গলবার অ্যাকাউন্টিবিলিটি আদালতে তাকে হাজির করে তার রিমান্ড চাওয়া হবে।

আহসান ইকবালের বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় সরকার ও পাকিস্তান ক্রীড়া বোর্ডের (পিএসবি) তহবিল ব্যবহার করে তিনি নরোয়াল কোটি কোটি টাকার একটি বৃহৎ স্পোর্টস সিটি তৈরি করেছেন।

তবে পিএমএল-এন নেতার দাবি, তিনি তার আয়ের সংশ্লিষ্ট সব নথিপত্র রাওয়ালপিন্ডির ন্যাব কার্যালয়ে দাখিল করেছেন। ২০০৯ সালে যখন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ক্ষমতায় থাকাকালীন এই প্রকল্পের কাজ শুরু হয়, তিনি তখন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন না।

তবে গত বছর ইমরান খান নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক ই-ইনসাফ ক্ষমতায় আসার আগে প্রকল্পের ৯০ শতাংশ কাজ শেষ হলেও বর্তমান সরকার তা নষ্ট করে দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ