শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

কওমি মাদরাসা ইসলামের অনন্য বাতিঘর, জামেয়া রেঙ্গায় বক্তারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইলিয়াস মশহুদ
রেঙ্গা থেকে

সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাবিহীস কোনো জাতি সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আদর্শ জাতি ও সভ্য সমাজ বিনির্মাণে শিক্ষার গুরুত্ব অপরিসীম।

সিলেটের শীর্ষ ইসলামী বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শতবার্ষিকী ও ৩ দিনব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলনের প্রথম দিন (২৫ ডিসেম্বর) বুধবার বক্তারা এসব কথা বলেন।

মাহফিলে বক্তারা আরও বলেন, কওমি মাদরাসা দেশ, জাতি, ইসলাম ও মুসলিম উম্মাহর ঈমান রক্ষার দূর্গ। কওমি মাদরাসা হচ্ছে ঈমান-ইসলামের অনন্য বাতিঘর। সঠিক পথের দিশারী। বাতিল শক্তি যখন সবদিক থেকে ঈমানের উপর হানা দেয়, তখন জাতির ঈমানকে হেফাজতের উদ্দেশ্যে হকের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যান কওমি আলেমসমাজ। পরাশক্তি তখন পালায়ন করতে বাধ্য হয়। তাই দীন রক্ষার অনন্য দূর্গ এসমস্ত কওমি মাদরাসাকে যেকোন মূল্যে হেফাজত করতে হবে।

কুরআন তেলাওয়াতের মাধ্যমে দুপুর ২টা থেকে শুরু হওয়া সম্মেলনে উদববোধনী বক্তব্য রাখেন জামেয়ার মুহতামিম ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা মুহিউল ইসলাম বুরহান।

জামেয়ার ফাযিল মাওলানা কবির আহমদ খানের সঞ্চালনায় বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন খরিফায়ে মাদানী আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ি, জামেয়ার সরপরস্ত মাওলানা শামছুল ইসলাম খলীল, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, জামেয়ার ছানী শায়খুল হাদিস আল্লামা নযীর আহমদ ঝিঙ্গাবাড়ি, আল্লামা আলিমুদ্দিন শায়খে দুর্লভপুরী, মাওলানা মুজিবুর রহমান আঙ্গুরা মাদরাসা।

সম্মেলনে গুরুত্বপূর্ণ রাখেন, আল্লামা শায়খ মাহমুদুল হাসান যাত্রাবাড়ী, আল্লামা নূর হোসাইন কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবু তাহের নদভী, মুফতী মুশতাকুন্নবী, মুফতি নোমান কাসেমী প্রমুখ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা হাসান মাদানী ভারত, যুক্তরাষ্ট্র প্রবাসী মুফতী লুৎফুর রহমান কাসিমী, নাযির হুসাইন প্রথমপাশী, মাওলানা আব্দুল হক লক্ষীপাশী প্রমুখ।

জামেয়ার দীর্ঘ ৫৩ বছরের সাড়ে তিনহাজার আলিম ও হাফিয ফাযিলেরর মধ্যে গতকাল বুধবার (১ম দিন) ১৩৮৮ থেকে ১৪২৬ হিজরীর আলিম ফারিগীন এবং সকল আবনার মাথায় দস্তারে ফজিলত প্রদান করা হয়।

বাদ মাগরিব সম্মেলনের ৩য় অধিবেশনে জামেয়ার দস্তারবন্দী মহাসম্মেলন উপলক্ষে প্রকাশিত হাজার পৃষ্ঠার স্মারকগ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ী, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, মাওলানা মুহিউল ইসলাম বুরহান, স্মারকের প্রধান সম্পাদক মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী, মাওলানা মুশাহিদ কাসিমী, মাওলানা এহতেশাম কাসিমী, মাওলানা শামসীর হারুন, কবির আহমদ খান, ইবাদ বিন সিদ্দিক, ইলিয়াস মশহুদ প্রমুখ।

জামেয়ার সিনিয়র শিক্ষক মাওলানা মঞ্জুর আহমদ জানান, আগামিকাল সম্মেলনের গুরুত্বপূর্ণ অধিবেশন হিসেবে 'উলামা সম্মেলন' সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ