মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

ঢাবিতে মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ বিস্ফোরণ ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মধুর ক্যান্টিনের পশ্চিম পাশের দরজার সামনে হঠাৎ বিকট শব্দ হয়। পরে সেখানে গিয়ে একটি ককটেল অর্ধ বিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বোর্ড গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। তাদের খবরে আইনশৃংখলা বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট এসে এটি নিয়ে যায়। তদন্ত করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রক্টর ড. এ কে এম গোলাম রাব্বানী।

প্রসঙ্গত, ডাকসু ভিপি নুরুল হক নুরসহ তার সঙ্গীদের ওপর হামলার প্রতিবাদে বেশ কদিন ধরেই উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্যাম্পাসে কয়েক দফা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

এছাড়া পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে বেশ কয়েকটি ছাত্র সংগঠন। আর এমন থমথমে পরিস্থিতির মধ্যেই ঘটল এ ককটেল বিস্ফোরণের ঘটনা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ