বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

১৪৫ দিন পর ইন্টারনেট চালু হলো কার্গিলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৪৫ দিন অর্থাৎ প্রায় পাঁচ মাস যাবত ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে ভারতের জম্মু-কাশ্মীর ও লাদাখে। অবশেষে ইন্টারনেট সেবা আবারও চালু করা হলো লাদাখের কারগিলে। তবে, কাশ্মীর উপত্যকায় এখনো বন্ধ রয়েছে ইন্টারনেট।

শুক্রবার (২৭ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, শুক্রবার সকালে লাদাখের কারগিলে মোবাইল ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, কারগিলের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে, তাই মোবাইল ইন্টারনেট সেবা চালু করে দেওয়া হয়েছে। এছাড়া, ব্রডব্যান্ড ইন্টারনেট এর আগেই চালু করা হয়েছিল।

চলতি বছরের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে মোদী সরকার। এছাড়া, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ভেঙে জম্মু-কাশ্মীর ও লাদাখ আলাদা দু’টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এর জেরে কাশ্মীরজুড়ে বিক্ষোভের আশঙ্কায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়।

আরআম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ