রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত

প্রক্টরের পদত্যাগসহ ৪ দফা দাবি সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টরের পদত্যাগসহ চার দফা দাবি জানিয়েছে নবগঠিত ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’ নামের ১২টি ছাত্র সংগঠন।

শুক্রবার সংগঠনগুলো একজোট হয়ে ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়।

দাবিগুলো হলো- ডাকসু ভিপি নুরুল হক নুর ও অন্যদের ওপর হামলায় জড়িতদের দ্রুত বিচার ও একাডেমিক বহিষ্কার, ঢাবির প্রক্টরের পদত্যাগ, নুর ও অন্যদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গণতান্ত্রিক পরিবেশ এবং শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম- আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক আকতার হোসেন।

আকতার হোসেন বলেন, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে একটি ভয়ের সংস্কৃতি সৃষ্টি করেছে। অতিসম্প্রতি তারা ডাকসু ভবনে ঢুকে ভিপি নুরুল হক নুরসহ শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা করেছে। ক্যাম্পাসের নিরাপত্তার জন্য সিসিটিভি লাগানো হলেও, সিসিটিভির ফুটেজ লুকিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলাকারীদের পক্ষে কথা বলার চেষ্টা করে যাচ্ছে।

তিনি বলেন, ছাত্রলীগ প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে এবং ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে শিক্ষাঙ্গণগুলোকে নির্যাতন সেলে পরিণত করেছে। অগণতান্ত্রিক শিক্ষাঙ্গন উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটি বাধা।

ঢাবি প্রক্টর হামলাকারীদের হাত থেকে আহতদের বাঁচাতে কোনো ধরনের উদ্যোগ নেননি। এমনকি তিনি হামলাকারীদের পক্ষে কথা বলছেন। আমরা প্রক্টরের প্রদত্যাগ দাবি করছি, যোগ করেন তিনি।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ ১২টি ছাত্র সংগঠন জোটবদ্ধ হয়ে গঠিত এ প্লাটফর্মটি শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাস ও নির্যাতনমুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার ঘোষণা দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ