মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

উজবেকিস্তান সফরে শেখ আদনান দারবিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেখ মুহাম্মদ আদনান ইবনে ইয়াসিন দারবিশ সম্প্রতি উজবেকিস্তানে সফর করেছেন। সফরে তিনি উজবেকিস্তানের ইসলামিক বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেছেন।

শেখ মুহাম্মদ আদনান ইবনে ইয়াসিন দারবিশ। বিখ্যাত একজন আলেমে দীন। ১৯৭০ সালে ১৭ নভেম্বর সিরিয়ার দামেস্কে জন্মগ্রহণ করেন।

মিশরের ঐতিহাসিক আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে (শরিয়া ও আইন) এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৪ সাল থেকে তুরস্কের ইস্তাম্বুলের সাবাহউদ্দিন জামে মসজিদ মাদরাসায় শিক্ষকতা করে আসছেন। তিনি বহু গ্রন্থ রচনা করেছেন।

দামেস্কের জেলা শহরে একটি মাদরাসাও তিনি প্রতিষ্ঠা করেছেন। ২০০৬ সাল থেকে ইসলামিক ইউনিভার্সিটি অব ফাথ এ সিনিয়র অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

এছাড়ও তিনি আশ-শামস ইনস্টিটিউটে ফিকাহ বিষয়ে দরস দেন। দামেস্কের হুদা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধান হিসেবেও তিনি পরিচিতি অর্জন করেছেন।  তিনি দামেস্ক শহর ও জেলা শহরে বেশ কয়েকটি মসজিদ নির্মাণ করেছেন।

প্রসিদ্ধ ফিকহ গ্রন্থ হিদায়া এর ব্যাখ্যা লিখেছেন তিনি। ইমাম মৌসিলির ‘ইহতিয়ার’ বইয়ের টিকা লিখেছেন। সহিহুল বুখারির অন্যতম শ্রেষ্ঠ ব্যখ্যাগন্থ ‘নাজাহুল-কারি বি শারহিল বুখারিও তিনি লিখেছেন।

ইসলামুজ থেকে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ