মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

‘গণতন্ত্র উদ্ধার আন্দোলন’ সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় নির্বাচনের বর্ষপূর্তি দিনটিকে ‘কালো দিন’ হিসেবে আখ্যা দিয়ে রাজধানীর মৎস্য ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ‘গণতন্ত্র উদ্ধার আন্দোলন’ নামে নতুন একটি সংগঠন।

গণতন্ত্র উদ্ধার আন্দোলনের প্রধান সমন্বয়ক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসেন কাসেমী, বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বক্তব্য রাখেন।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে এ সমাবেশ হয়। সমাবেশে আল্লামা নূর হোসেন কাসেমী নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

আ স ম আব্দুর রব বলেন, ‘সারা বিশ্বে ভোট হয় দিনের বেলা। বাংলাদেশে ভোট হয়েছে রাতের বেলা। পৃথিবীর সব দেশে ঘোষিত তারিখে ভোট হয়। বাংলাদেশে ২৪ ঘণ্টা আগে ভোট হয়। উনি (প্রধানমন্ত্রী) পারলে বোধ হয় সূর্যটাও ডুবিয়ে দেবেন।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ