বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যেভাবে জানবেন পিইসি ও জেএসসির ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ।

আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সার-সংক্ষেপ তুলে দেয়ার মাধ্যমে ফলপ্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। পৃথক দুই সংবাদ সম্মেলনে ফলপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) (http://dperesult.teletalk.com.bd) পাওয়া যাবে প্রাথমিক সমাপনীর ফল। এছাড়াও মোবাইল অ্যাপস থেকে জেএসসি-জেডিসির ফলাফল পাওয়া যাবে (www.educationboardresults.gov.bd)।

প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল জানতে প্রথমে DPE লিখে স্পেস দিয়ে শিক্ষার্থীর আইডি লিখতে হবে । এরপর একটি স্পেস দিয়ে পাশের সন লিখে পাঠাতে হবে যে কোনো মোবাইল থেকে ১৬২২২ নম্বরে। ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ফল জানতে প্রথমে EBT লিখে একটি স্পেস দিয়ে শিক্ষার্থীর আইডি লিখতে হবে। এরপর আরো একটি স্পেস দিয়ে পাশের সন লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

জেএসসি পরীক্ষার ফল জানতে প্রথমে JSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এরপর একটি স্পেস দিয়ে রোল নং লিখতে হবে। এরপর আরো একটি স্পেস দিয়ে পাশের সন লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। জেডিসি পরীক্ষার ফল জানতে প্রথমে JDC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নং লিখতে হবে। এরপর আরো একটি স্পেস দিয়ে পাশের সন লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উল্লেখ্য, প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে এ বছর ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন এবং জেএসসি-জেডিসিতে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী অংশ নেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ