শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

হাসপাতালের বেড থেকে সরকারের প্রতি যে আবেদন জানান আল্লামা আশরাফ আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ ।।

আল্লামা আশরাফ আলী রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত আসগর আলী হাসপাতালে (৩১ ডিসেম্বর) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশের শীর্ষ এ মুরুব্বি আলেমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিশিষ্টজনরা।

দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত আসগর আলী হাসপাতালের বেডেই দিন পার করছিলেন দেশের শীর্ষ মুরুব্বি আলেম আল্লামা আশরাফ আলী। কয়েকদিন আগেও  হাসপাতালে তাকে দেখতে এসেছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল। এ সময় শ্রদ্ধাভাজন এ আলেম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্তে দু’টি বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রথমত কওমি মাদরাসার স্বীকৃতি প্রদান ও তাবলিগ জামাতের দ্বন্দ্ব নিরসনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিশেষভাবে শুকরিয়া জানিয়েছেন আল্লামা আশরাফ আলী। দ্বিতীয়ত, কাদিয়ানী ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে আল্লামা আশরাফ আলী বলেন, ‘বিশ্বের প্রায় ৫৭টি দেশে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আপনার ও সরকারের কাছে দেশের ওলামায়ে কেরামের আবেদন এ দেশেও যেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়।’

এছড়াও আল্লামা আশরাফ আলীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে গত ১০ ডিসেম্বর হাসপাতালে যান ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মুহা. আব্দুল্লাহ। এ সময় শ্রদ্ধাভাজন এ আলেম ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে একান্তে তিনটি বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানা যায়।

178141

প্রথমত কওমি মাদরাসার স্বীকৃতি প্রদানে অসমান্য অবদান রাখার জন্য আল্লামা আশরাফ আলী ধর্ম প্রতিমন্ত্রীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। দ্বিতীয়ত, হজের সফরে নিরলস পরিশ্রম করে সুষ্ঠু-সুন্দর হজ ব্যবস্থাপনা উপহার দেওয়া এবং দেশের ইতিহাসে সর্বপ্রথম সকল আলেমদের সরকারিভাবে হজ করিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করায় ধর্ম প্রতিমন্ত্রীর শুকরিয়া আদায় করেন তিনি।

তৃতীয়ত, কাদিয়ানী ইস্যুতে ধর্ম প্রতিমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে আল্লামা আশরাফ আলী বলেন, ‘আপনার ও সরকারের কাছে দেশের ওলামায়ে কেরামের আবেদন এ দেশে যেন কদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়। এ উদ্যোগে আপনি সর্বদা আলেমদের পাশে থাকবনে বলে আমরা আশা করছি’।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ