বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

লবণের মাঠে বজ্রপাতে দুইজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের মহেশখালী উপজেলায় পৌষ মাসের শীতের বৃষ্টিতে বজ্রপাতে দুইজন মৃত্যু বরণ করেছেন। আজ বুধবার (০১ জানুয়ারি) সকালে ঘটনাস্থলেই বজ্রপাতে একজনের মৃত্যু হয়। এ সময় আরেকজন আহত হন।

হাসপাতালে নেয়ার পর আহত ব্যক্তিও মারা যান। সকাল ১০টার দিকে বড় মহেশখালীর ফকিরাঘোনা এলাকায় এই ঘটনাটি ঘটে। মৃত দুই ব্যক্তি লবণ মাঠে কর্মরত ছিলেন।

মৃত আহমদ কবির (৩২) মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের ফকিরা ঘোনা গ্রামের মৃত আমির গোলালের ছেলে ও নুরুল কবির (৩৬) একই ইউনিয়নের মাহারাপাড়া গ্রামের মৃত হারু মিয়ার ছেলে।

বড় মহেশখালী ইউপি সদস্য জিল্লুর রহমান মিন্টু বলেন, সকালে আহমদ কবির ও নুরুল কবির লবণের মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে আহমদ কবিরের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর আহত নুরুল কবিরের মৃত্যু হয়।

মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, বজ্রপাতে মৃত দুজনের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ