বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

রাজশাহীতে আমরণ অনশনে ৪ পাটকল শ্রমিক অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বকেয়া বেতন ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে লাগাতার আমরণ অনশনে রাজশাহীর চার পাটকল শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। টানা পঞ্চম দিন আজ বৃহস্পতিবার সকালে এ কর্মসূচি চলাকালে ওই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ শ্রমিকরা হলেন- মুক্তিযোদ্ধা নওশাদ আলী, এমরান আলী, নজরুল ইসলাম ও মুহা. ইসলাম। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ভর্তি করা হয়েছে।

১১ দফা দাবি আদায়ে শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন। রাতেও তারা থাকছেন পাটকলের সামনে। তীব্র শীতে অসুস্থ হয়ে পড়ছেন কেউ কেউ। তারপরও শ্রমিকদের দাবি পূরণের কোনো লক্ষণ নেই।

এর আগে গত রোববার দুপুর থেকে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাটাখালী এলাকায় রাষ্ট্রায়ত্ত এই পাটকলের প্রধান ফটকের সামনে শ্রমিকরা কর্মসূচি শুরু করেন।

দাবি আদায়ে গত ১০ ডিসেম্বর দুপুর থেকে প্রথম দফায় আন্দোলন শুরু করেন শ্রমিকরা। পরে তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়। এর পর ১৪ ডিসেম্বর থেকে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু দাবি বাস্তবায়ন না করায় শ্রমিকরা আবার আন্দোলনে নেমেছেন।

রাজশাহী পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান জানান, তীব্র শীত উপেক্ষা করেই তারা কর্মসূচি পালন করছেন। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তার পরও দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না বলে ঘোষণা দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ