মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

ইরাকে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের চলমান অস্থিতিশীল পরিবেশের কারণে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার (৩ জানুয়ারি)  ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রধান মুহা. অহিদুজ্জামান লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরাকের চলমান নিরাপদহীন অস্থিতিশীল পরিবেশের কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরাকের সকল বাংলাদেশি প্রবাসীদের বিশেষ প্রয়োজন ব্যতীত কর্মস্থল ও বাসস্থান ছাড়া যত্রতত্র যাতায়াত, সকল সভা-সমাবেশ ও গোলযোগপূর্ণ পরিবেশ এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

প্রবাসীদের কনস্যুলার সেবা প্রদানের জন্য সপ্তাহে সাত দিন ২৪ঘণ্টা বাংলাদেশ দূতাবাস খোলা থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, মার্কিন বিমান হামলায় ইরানের এলিট ফোর্স ‘কুদস বাহিনী’র প্রধান জেনারেল কাসেম সোলেইমানি মার্কিন বিমান হামলায় নিহত হন। শুক্রবার ইরাকে নিহত হন তিনি। ইতোমধ্যেই সোলেইমানিকে হত্যায় কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এরই মাঝে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ