শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে বিএনপির চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। চিঠিতে আগামীকাল সোমবার বিকেল ৩টায় সাক্ষাতের সময় চাওয়া হয়েছে।

খালেদা জিয়ার একান্ত সচিব এ.বি.এম. আব্দুস সাত্তার রোববার (৫ জানুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি চিঠি পাঠিয়েছেন।

দলের চেয়ারপাসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার বিকেল ৩ টায় বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির জাতীয় স্থায়ী কমিটির ১১ জন সদস্য সাক্ষাৎ করতে চান। এজন্য তাদের সাক্ষাতের সময় চেয়ে চেয়ারপারসনের একান্ত সচিব এ.বি.এম. আব্দুস সাত্তারের স্বাক্ষরে একটি চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর পাঠানো হয়েছে।

বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ চাওয়াসহ ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটে দল সমর্থিত প্রার্থী ও তার এজেন্টদের হয়রানি বন্ধ করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চায় বিএনপি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ